অনেকেই আমার কাছে আসে এবং বলে যে আমি আমার ওয়েবসাইট তৈরি করতে চাই, তাই আপনি কি আমাকে জানাবেন কিভাবে একটি ওয়েবসাইট খোলা যায়! ভাবতে ভালোই লাগে যে বাংলাদেশের অনেকেই একটি নিজস্ব ওয়েবসাইট বানানোর গুরুত্ব বুঝে গেছে। যাইহোক আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কারো সাহায্য ছাড়াই নিজে নিজে ওয়েবসাইট বানানো যায়। তো আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে আজই আপনার পার্সোনাল বা বিজিনেস ওয়েবসাইট তৈরি করুন, কোনো কোডিং ছাড়াই! তবে ওয়েবসাইট তৈরি করার নিয়ম দেখানোর আগে নিচের কয়েকটি জিনিস সম্পর্কে আপনার জেনে নেয়া উচিৎ। আপনার ওয়েবসাইট কেন বানাবেন? নতুন ওয়েব সাইট তৈরির আগে এই চিন্তা মাথায় আসলেও আসতে পারে, কিন্তু আওপনি যদি একটি ওয়েবসাইটের গুরুত্ব বুঝতে পারেন তবে আপনার এ ব্যাপারে আর ভাবতে হবে না। আপনি যে ব্যবসা বা চাকুরীই করেন না কেন বেশি আয় করতে হলে আপনার বেশি বেশি কানেকশন বাড়াতে হবে। আর কানেকশন বাড়ানোর সবথেকে ভালো উপায় হলো আপনাকে বা আপনার ব্যবসা সম্পর্কে ইন্টারনেটে জানতে পারা। এর কারণ হল মানুষ এখন কারো সাথে যোগাযোগ বা ব্যবসা করতে চাইলে সাথে সাথে অনলাইনে সার্চ করে। ধরেন আপনি একটি রে...
Comments
Post a Comment