Posts

কিশোরী মেয়ে ও তার বুদ্ধিমতি মা কাহিনী।

কিশোরী মেয়ে ও তার বুদ্ধিমতি মা কিশোরী মেয়ে ও তার বুদ্ধিমতি মা সুমাইয়া ইসলাম। প্রাণ চাঞ্চল্যে ভরপুর এক কিশোরী। নবম শ্রেণীতে পড়ে । পড়াশুনায় যেমন মেধাবী তেমনি দুষ্টুমিতেও কম যায়না। বাড়ির সবাইকে দুষ্টুমিতে মাতিয়ে রাখে। প্রাকৃতিক নিয়মেই হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে লাগল। ঠিকরে বেরুতে লাগল সৌন্দর্য। প্রতিদিন পায়ে হেটে স্কুলে যাওয়া আসা করত । সাথে থাকত তার প্রতিবেশি কয়েকটি মেয়ে । একসাথে গল্প করতে করতে বাসায় ফিরত । প্রতিদিনের মত সে স্কুল থেকে ফিরছিল কিন্তু আজ তার সাথে কেউ ছিলনা। রাস্তার পাশে এক ছেলে এসময় দাড়িয়ে থাকতো কিন্তু কিছু বলত না । আজ তাকে একা আসতে দেখে ছেলেটি তার কাছে এসে বলল - তুমি না অনেক সুন্দর ! তোমাকে আমার অনেক ভাল লাগে । একথা বলে ছেলেটি দ্রুত চলে যায়। সুমাইয়া হঠাৎ একথা শুন একটু থমকে দাড়ায়। কিছু বুঝতে পারেনা। একসময় সম্বিৎ ফিরে পেয়ে দ্রুত বাসায় ফিরে আসে। বাসায় ফিরে স্কুল ব্যাগ রেখে ড্রেস পরিবর্তন না করেই আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগল । সুমাইয়ার মা ব্যাপারটি লক্ষ্য করলেন । ভাবলেন মেয়েতো কখনও এরকম করেনা কখনও। তাই সে মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন - - মামনি, কি ব্...

জানুন লিটমাস সম্পর্কে!!!

জানুন লিটমাস সম্পর্কে!!! জানুন লিটমাস সম্পর্কে!!! লিটমাস কাগজ তৈরি করা হয় সাধারন কাগজে লিচেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে রক্তবর্ণের হয় । এই রক্তবর্ণের লিটমাস কাগজে পটাশিয়াম কার্বনেট (K2CO3) ও অ্যামনিয়া দিয়ে গাজন করলে তা নীলবর্ণ ধারন করে। এই নীলবর্ণ লিটমাস কে সালফিউরিক এসিড (H2SO4) বা HCl যোগ করলে তা লাল বর্নের লিটমাস পেপের তৈরি হয়। আমরা ঘরে বসে কিভাবে লিটমাস পেপার তৈরি করতে পারি। কোনো বস্তু এসিড নাকি ক্ষারধর্মী তা জানতে লিটমাস পেপার ব্যাবহার করা হয়। খুব সহজেই আমরা এটা বানাতে পারবো,তোমার আশেপাশে কি জবা ফুল আছে?(না কাউকে দিতে হবেনা) একটা সুন্দর,ভালো ফুল বেছে নাও আর নোটপ্যাড কিংবা অফসেট পেজ টাইপের একটা পরিস্কার কাগজ নাও হুম!এখন ......... জবা ফুলটা কাগজের উপর আলতো করে কাগজে ঘষতে থাকো যাতে ফুলের রঙে কাগজটা লাল হয়ে যায় এরপর রোদে শুকিয়ে ফেলো হয়ে গেলো তোমার "লিটমাস পেপার"। এখন দেখো কত মজা করা যাবে চারপাশের জিনিষপত্র যেমন সাবান,পাউডার এমনকি লেবু,আঙ্গুর,পেয়ারা ক্রিম,হাতে দেয়ার মেহেদি সবকিছু দিয়ে চেক করো।...

মানুষ কি সত্যি চাঁদে অবতরণ করেছিল?

Image
মানুষ কি সত্যি চাঁদে অবতরণ করেছিল? মানুষ কি সত্যি চাঁদে অবতরণ করেছিল?????? নয়া দিগন্ত অনলাইন ৩১ ডিসেম্বর ২০১৫,বৃহস্পতিবার, ১৯:৩৭ মার্কিনীদের চাঁদে অবতরণ ইস্যুতে আমেরিকার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্ট্যানলি কুবরিকের একটি সাক্ষাৎকার নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। সেখানে তিনি বলেছেন, মার্কিনীদের চাঁদে অবতরণের পুরো ঘটনা ছিল সিনেমা। তিনি নিজেই ওইসব দৃশ্য ধারণ করেছিলেন। তার মতে, সিনেমার স্ক্রিপ্টের মতো করে ঘটনাটি সাজানো হয়েছিল। চলচ্চিত্র নির্মাতা টি. প্যাট্রিক মিউরে সম্প্রতি ওই সাক্ষাৎকারটি প্রকাশ করেছেন। প্যাট্রিক মিউরে দাবি করেছেন, ১৯৯৯ সালে মৃত্যুর তিন দিন আগে স্ট্যানলি কুবরিক তাকে এ সাক্ষাৎকারটি দিয়েছিলেন। কিন্তু এতদিন তিনি তা প্রকাশ করেননি। তবে স্ট্যানলি কুবরিকের স্ত্রী ক্রিস্টিনা কুবরিক বলেছেন, তার স্বামীর সাক্ষাৎকারটি বানোয়াট। তিনি এ ধরনের কোনো সাক্ষাৎকার দেন নি বলে দাবি করেছেন ক্রিস্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬৯ সালে চাঁদে মানুষ পাঠানোর দাবি করে। কিন্তু বিশ্বের বহু বিজ্ঞানীই যুগে যুগে এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, নাসার মাধ্যমে আমেরিকার চ...

জারণ-বিজারণ মনে রাখার টেকনিক ২০১৯

জারণ-বিজারণ মনে রাখার টেকনিক টেকনিক ১ : ছন্দঃ  জাদা বিগ্রহ জা দা   → জারণ দান বি গ্রহ  → বিজারণ গ্রহন এখানে ইলেক্ট্রন দান করলে জারন হয়। এবং ইলেক্ট্রন গ্রহন করলে বিজারণ হয় । টেকনিক ২ : জারণ হয় : মাইনাস মাইনাস হলেপ্লাস প্লাস হলে ।অর্থাৎ ঋনাত্মক ইলেক্ট্রন ত্যাগ হলে বা মাইনাস হলে জারণ হয় এবং ধনাত্মক প্রোটন সংযোগ হলে বা যোগ হলে জারণ হয়। বিজারণ হয়  :মাইনাস প্লাস হলে প্লাস মাইনাস হলে । অর্থাৎ,ঋনাত্মক ইলেক্ট্রন সংযোগ হলে বা যোগ হলে বিজারণ হয় এবং ধনাত্মক প্রোটন ত্যাগ বা মাইনাস হলে বিজারণ হয় । টেকনিক ৩ : জোবি জোরা জো বি → যোজ্যতা বৃদ্ধি = জারণ জো রা → যোজ্যতা হ্রাস = বিজারণ

পর্যায় সারণী মনে রাখার সহজ কৈশাল এবং ছন্দে আকারে ২০১৯।

কেলাসের নাম ও উদাহরণ মনে রাখার সহজ কৌশল কেলাসের নামঃ মনোক্লিনিক (m) ছন্দ : ম ন স জা গ কর উদাহরণঃএখানে>ম  তে >মনোক্লিনিকসালফার(s8), স>তে>সবুজ ভিট্রিওল, জিপসাম, গ্লুবার লবন কর্ণ সম্পর্ক মনে রাখার উপায় : লিমা বেরিয়ে এলো বউ সেজে লি : Li ----মা : Mg বেরিয়ে : Be ---- এলো : Al বউ : B ---- সেজে : Si . উজ্জল ধাতু মনে রাখার টেকনিক :: "আজ মামা আলনা কিনবে " আজ=Ag মামা=Mg আল=Al না =Na কিনবে=Ca উদ্ধায়ী ধাতু মনে রাখার টেকনিক "জন কেডি মার্কারিকে চিনে" জন=Zn কেডি=Cd মার্কারি=Hg চিনে=Cn মুদ্রাধাতু : অকাজ অ: Au কা: Cu জ : Ag অপধাতু : জি বিয়াই সিগগির আসেন সাবধানে টুলে আসেন জি : Ge বিয়াই : Bi সিগগির : Si আসেন : As সাবধানে : Sb টুলে : Te বসেন : B চুম্বক ধাতু : ফেল করি নাই রুহুল রহিম পটলাকে প্যাদাবে ফেল : Fe করি : Co নাই : Ni রুহুল : Ru রহিম : Rh পটলাকে : Pt প্যাদাবে : Pd নিকৃষ্ট ধাতু : লতা ল : লোহা (Fe) তা : তামা (Cu) নরম ধাতু : পাবে না কে কে পাবে : Pb না : Na কে : K কে : Ca

দেখে নিন হাতের তালুর ভিতর দিয়ে কি দেখা যায় ?

হাতের তালুর ভিতর দিয়ে কি দেখা যায় ? হাতের তালুর ভিতর দিয়ে কি দেখা যায় ? কিন্তু আপনি পারবেন । আজ আমরা দেখব কিভাবে হাতের তালুর ভিতর দিয়ে যেকোন বস্তুকে কিভাবে দেখা যায় এবং কেন এরকম ঘটে তার একটি ব্যাখ্যা । কি কি লাগবে একটি পেপার । হাতের তালু । আপনার দুই চোখ। একটি ক্যালেন্ডার । কিভাবে করবেন প্রথমে ক্যালেন্ডারটিকে দেয়ালে ঝুলিয়ে দিন । নির্দিষ্ট করে নিন আপনি ক্যালেন্ডারের কি দেখতে চান । তারপর পেপারটিকে ফোল্ডিং করে টিউবের মত করুন । এখন বাম চোখ বন্ধ রেখে ডান চোখ দিয়ে ঐ টিউবের একপ্রান্ত দিয়ে ক্যালান্ডারের দিকে তাকান। এরপর ডান চোখ বন্ধ করে বাম চোখ দিয়ে দেখুন । এখন টিউবের প্রান্তের কাছাকাছি আপনার এক হাতের তালু মেলে ধরুন । এবার বাম চোখ বন্ধ করে ডান চোখ খুলে দেখুন । তারপর উভয় চোখ মেলে দেখুন । কি দেখতে পাচ্ছেন ? দেখতে পাচ্ছেন হাতের তালুর মধ্যে একটি গোলাকার ছিদ্র এবং ঐ ছিদ্রর ভিতর দিয়ে ক্যালান্ডারটির ঐ অংশ দেখা যাচ্ছে । কেন এমন হয় যখন আমাদের চোখে কোন বস্তু থেকে আলো এসে পড়ে তখন চক্ষু লেন্সের মাধ্যমে চোখের রেটিনাতে গিয়ে পড়ে এবং রেটিনাতে বস্তুর্‌ একটি ইমেজ তৈরি হয় ।...

আগুন কি?

আগুন কি? আগুন কি তাপের উপস্থিতিতে কোন কিছুর সাথে অক্সিজেন এর বিক্রিয়া কে আগুন বলে,,এই বিক্রিয়ার সময় উত্তপন্ন শক্তি বিক্রিয়ার আশেপাশের গ্যাসকে উত্তপ্ত করে তোলে ফলে আমরা সেখানে কিছু ঘটনা দেখতে পাই যাকে আমরা আগুন বলি। আগুন জ্বালাতে ৩টা জিনিসের প্রয়োজনঃ- জ্বালানী,তাপ এবং অক্সিজেন। ৩টার মধ্যে কোন একটা যদি পরিমাণ মতো না থাকে তবে আগুন জ্বলবে না। আমরা আগুন হিসেবে যেটা দেখি তা আসলে বিক্রিয়ার একটা অবস্থা......যা আশেপাশের গ্যাসকে উত্তেজিত করে । কোন গ্যাস যদি পর্যাপ্ত উত্তপ্ত হয় যে তা আয়নিত হয়ে যায় তবে তাকে প্লাজমা বলা হয়। আবার কোথাও এমনা বলা আছে যে গ্যাস যদি পর্যাপ্ত উত্তপ্ত হয় যে তা দেখা যায় তাকে প্লাজমা বলে,,,,। Physicist: Generally speaking, by the time a gas is hot enough to be seen, it’s a plasma. ,,,এখন আগুন কে আপনি প্লাজমা বলবেন কি না তা পরের ব্যাপার,কিন্তু প্রথমত এটা গ্যাস। আগুন কোন শক্তি না,, শক্তি দেখা যায় না। আগুন থেকে শক্তি নির্গত হয়। তাই আমরা আগুন দেখতে পাই। যেখানে আগুনটা জ্বলছে সেখানের বায়ুমণ্ডলের বায়ুকণাগুলোর উত্তপ্ত হবারকারণেই আমরা ওখানটাকে আগুনহিসে...